মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ইপিআই টিকা অর্থের বিনিময়ে দেওয়ার অভিযোগে নারীকে ১ মাসের কারাদণ্ড  বন্দরে মাদ্রাসা ছাত্র অপহরণ মামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার  আমরা জিরো টলারেন্সে আছি, অতীতের মতো যেন পুনরায় হকার বসতে না পারে: সাংসদ আবুল কালাম  আমরা হকার মুক্ত করি নাই, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি: মামুন মাহমুদ  হকার উচ্ছেদের সকল রেকড ভেঙ্গে  দিলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত  সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের নতুন আরেকটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখালো পুলিশ শিক্ষা বৃত্তি ও সাধারণ চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ  একের পর এক অভিযোগ থাকার পরও ধরাছোঁয়ার বাইরে রাসেল মাহমুদ  সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল বৈশাখ উদযাপন: ডিসি

শিক্ষা বৃত্তি ও সাধারণ চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে ২০২৫–২০২৬ অর্থবছরে শিক্ষা বৃত্তি, সাধারণ চিকিৎসায় এককালীন অনুদান এবং জটিল ও ব্যয়বহুল চিকিৎসা খাতে আর্থিক সহায়তার জন্য মঞ্জুরকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল,) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জের সভাপতি মো. নাছির উদ্দিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জের সদস্যবৃন্দ এবং চেক গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপকারভোগীদের অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।