, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পূজা উদযাপন ফ্রন্টের বস্ত্র বিতরণ, সম্প্রীতি ও অধিকার রক্ষার অঙ্গীকার রূপগঞ্জে ঋণখেলাপি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ব্যবসায়ী গ্রেপ্তার ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ১৮ হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় পাশে থাকবে বিএনপি: মনিরুল ইসলাম সজল রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অবৈধ ইজিবাইক চলাচলের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস নারায়ণগঞ্জে পিস্তল, হেরোইন ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রূপগঞ্জে বানিজ্যমেলা শুরু ২১ জানুয়ারি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আগামী ২১ জানুয়ারি (২০২৪) শুরু হবে আন্তর্জাতিক বাণিজ্যমেলা।

সোমবার (১৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। পূর্বাচলে বিবিসিএফইসিতে মাসব্যাপী চলবে এ মেলা।
রাজধানীতে এটি বাণিজ্যমেলার ২৮তম আসর। আর পূর্বাচলে বঙ্গবন্ধু এক্সিবিশন সেন্টারে তৃতীয়। ২০২২ সাল থেকে পূর্বাচলে স্থায়ী কেন্দ্রে বাণিজ্যমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এর আগে সবগুলো মেলা হয়েছে রাজধানীর শেরেবাংলা নগরে অস্থায়ী কেন্দ্রে। চীনের অর্থায়নে পূর্বাচলে স্থায়ী বাণিজ্যমেলা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখন থেকে প্রতি বছর এখানেই আন্তর্জাতিক বাণিজ্যমেলার আসর বসবে।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলা করা যায়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে বিবিসিএফইসিতে। এবার তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে।

ইপিবি বলছে, এবারের বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশ নেবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।