, , ,
শিরোনামঃ
জনদুর্ভোগের জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে রাজীবের পক্ষ থেকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের ক্ষমা প্রার্থনা জেল-জুলুম সহ্য করেও বিএনপি নেতাকর্মীরা দেশ ছাড়েননি’—নজরুল ইসলাম আজাদ দুঃসময়ে নেতাকর্মীদের পাশে না থাকার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে: আবুল কালাম সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে বসবাসযোগ্য নগরীতে রূপান্তরের দাবি সাখাওয়াতের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন প্রায় ৮০০ সংযোগ মাদক-সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চান এসপি চাষাঢ়ায় নারীর শরীর থেকে ৪০ প্যাকেটে ২ হাজার ইয়াবা উদ্ধারের দাবি, গ্রেপ্তার ৩ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে গুরুত্বারোপ ডিসি রায়হানের বন্দরে মাটির নিচে মিলল ১৬ দেশীয় অস্ত্র, ‘ব্ল্যাক জনি’সহ গ্রেপ্তার ২ বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি: ২৪ ঘণ্টায় ৫ জন গ্রেপ্তার; লুট হওয়া মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রূপগঞ্জে তিনটি শক্তিশালী আইডি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

রূপগঞ্জ উপজেলার বরপার আড়িয়াবো এলাকার সেই চারতলা বাড়িতে অভিযান চালিয়ে তিনটি শক্তিশালী আইডি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা।

পরে বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বাড়ির তৃতীয় তলায় একটি এবং বাড়ির পাশে খোলা মাঠে দুটি বোমার বিস্ফোরণ ঘটায় বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এসময় বিস্ফোরণের বিকট শব্দে ঘটনাস্থলের চারপাশের বাড়ি-ঘর কেপে ওঠে। আতংক দেখা দেয় সাধারণ মানুষের মাঝে। দুপুর দেড়টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা চারতলা বাড়িটিতে অভিযান শুরু করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) ও বিশেষায়িত বাহিনী সোয়াট।

 

অভিযান শেষে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, বাড়ির প্রতিটি ফ্ল্যাটের রুমে তল্লাশি করা হয়। একটি রুম থেকে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। এছাড়া বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে। এর আগে আটক হওয়াদের খবর পেয়ে হয়তো এই বাড়িতে থাকা জঙ্গি সদস্যরা পালিয়ে গেছে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য হতে পারে।

তিনি বলেন, গত মাসের ৯ জুন নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এটিইউ এক নারীকে গ্রেপ্তার করে। গত সোমবার কক্সবাজার থেকে একজন নারী জঙ্গিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের এই বাড়ির সন্ধান পাওয়া যায়। এরপর মঙ্গলবার সকাল ১০ টার দিকে সৌদি প্রবাসী জাকির হোসেনের মালিকানাধীন চারতলা বাড়িটি ঘিরে ফেলা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে রূপগঞ্জে বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চার তলা বাড়ি ঘিরে রেখেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।