, , ,
শিরোনামঃ
অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ বেহাল সড়ক থেকে আধুনিক সড়কে রূপান্তরের কাজ শুরু রংপুরে সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাইক্রোবাসসহ এক সদস্য গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই শিশু গুরুতর আহত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব  ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মেয়র আইভীসহ অপসারণ হলেন দেশের ১২ সিটি করপোরেশনের মেয়র

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সহ অপসারণ হলেন  দেশের ১২ সিটি করপোরেশনের মেয়র। তাদের জায়গায় বসছেন প্রশাসক, তারাই দায়িত্ব পালন দেখভাল করবেন সিটি কর্পোরেশনগুলোর।

এর পূর্বে সারাদেশের  স্থানীয় সরকার বিভাগের মোট ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে সরকার। এ বিষয়ে পৃথক আদেশ জারি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। মৃত্যুজনিত কারণে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সবমিলিয়ে খালি হওয়া ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ দিয়েছে। এতে বলা হয়, এতদ্বারা উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩(ঘ) প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানদের স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো। প্রজ্ঞাপনে মৃত্যুজনিত কারণে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৩২৩ জন পৌর মেয়রকে অপসারণ করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রদের নিজ নিজ পদ হতে অপসারণ করা হলো।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।