বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, “মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি। ইনশাআল্লাহ, আগামীতে আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করবো।”

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে ‘আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মাশুকুল ইসলাম রাজিব বলেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’। নারায়ণগঞ্জে বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক পরিসর থাকলেও এখানে অগ্রাধিকার সর্বোচ্চ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্র হয়ে কাজ করলে সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা সম্ভব। তিনি আশ্বাস দেন, জাতীয়তাবাদী দলের সকল নেতা ও সংসদ সদস্যরা নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করবেন।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “যে স্বপ্ন এবং উদ্দেশ্যকে সামনে রেখে জনসাধারণ স্বৈরাচারী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন, তা কখনোই কলুষিত বা বিঘ্নিত করা চলবে না। রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা এমন আচরণ করবেন না যাতে অতীত স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঘটতে পারে। আমরা চাই মানুষের মর্যাদা অক্ষুণ্ণ থাকে, তা দলের বা মতাদর্শের নির্বিশেষে।”

মাশুদুজ্জামান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক, বর্তমান সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জামায়াতে ইসলামীর মহানগর শাখার আমির মাওলানা আবদুল জব্বার, সাবেক আমির মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগরের আহ্বায়ক নিয়ামুর রশীদ বিপ্লব, সদস্য সচিব পপি রানী সরকার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শওকত হাশেম শকু, আফসানা আফরোজ বিভা হাসান, আয়েশা আক্তার দিনা, অসিত বরণ বিশ্বাস, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, দলিত নারী উন্নয়ন সংস্থার সভাপ্রধান সনু রানী দাস, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য জাহিদুল হক দিপু।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।