বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

মানবাধিকার সুরক্ষায় মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ। মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম. এ. মান্নান ভূঁইয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, বিউটি এক্সপার্ট রোকসানা হক রিচি, মোসলেমা খাতুন লাবণ্যসহ স্বেচ্ছাসেবক ও তরুণ উদ্যোক্তারা।

চেয়ারম্যান এম. এ. মান্নান ভূঁইয়া বলেন, “মানবাধিকারের সুরক্ষা রাষ্ট্র, সমাজ ও ব্যক্তির সার্বিক উন্নয়নের পূর্বশর্ত। যারা মানবাধিকার লঙ্ঘন এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে মানহানি করছে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে।”

উপ-পরিচালক হাসিনা মমতাজ বলেন, “মানবাধিকারকে বিশ্বাসের অংশ হিসেবে প্রচার করা উচিত, যাতে প্রতিটি মানুষের জীবন মর্যাদা ও অধিকারবোধের সঙ্গে প্রতিষ্ঠিত হয়। মৌলিক অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।