সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সবসময়ই সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা। আমরা শুধু আড়াইহাজার নয়, নারায়ণগঞ্জের সর্বস্তরের সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের পাশে থেকে কাজ করছি।

‎‎রবিবার (৮ মার্চ) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সদর থানা ছাত্রদলের তত্ত্বাবধানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‎‎তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। আপনাদের এলাকায় কেউ যদি টাকার অভাবে চিকিৎসা করাতে না পারেন বা সন্তানের বিয়ে দিতে সমস্যায় পড়েন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ, আমরা সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবো।

‎‎ইফতারের পূর্ব মুহূর্তে প্রয়াত মোস্তাফিজুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

‎‎এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি কবির হোসেন, সদস্য খোরশেদ হাসান, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ ও সাজ্জাদ হোসেন কমল, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, পারভেজ খান, কামরুল হাসান রনি, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ ও মাহফুজুর রহমান ফয়সাল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেলিম, যুবদল নেতা ইমরান কাউসার, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, আড়াইহাজার পৌরসভা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সবুজসহ ছাত্রদল নেতা সাগর, সুজন প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।