, , ,
শিরোনামঃ
শীতলক্ষ্যা নদীতে ডুবে মারা যাওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের জানাজা শেষে রাজবাড়িতে দাফন সম্পুর্ন  সিদ্ধিরগঞ্জে তালাকপ্রাপ্ত এক নারীকে ঘড়ে আটকে রেখে মারধর ও ধর্ষণ ; সাবেক স্বামী গ্রেপ্তার  বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ৫ টি বসতঘড় পুড়ে ছাই বিগত জালিম সরকারের একটি বুলেট আমার একটি চোখ কেড়ে নিয়েছে-হাফেজ আব্দুল মোমিন এনডিএ চেয়ারম্যান রাজীব এর জম্মদিনে মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা ও অনি’র শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের মধ্যে দিনব্যাপী ত্রাণ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সেক্রেটারি ইকবাল নির্বাচিত  নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালন জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”-মুমিনুল হক সরকার নারায়ণগঞ্জে নানা আয়োজনে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

বাপ-আর বেটির মধ্যে কোনো পার্থক্য নাই: সানি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

জাসাস কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সা‌নি ব‌লে‌ছেন, তারেক জিয়া জাতিকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে এই বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি এনে দিয়েছেন। এ পরিস্থিতি বজায় রাখতে হলে অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

শনিবার (২২ মার্চ) রুপগঞ্জ থানা, তারাব ও কাঞ্চন পৌর জাসাস এর উদ্যো‌গে অনু‌ষ্ঠিত বেগম খা‌লেদা জিয়ার রোগমু‌ক্তি কামনায় ইফতার ও দোয়া মাহ‌ফি‌লের পূ‌র্বে সং‌ক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতি‌থির বক্ত‌ব্যে এসব কথা বলেন সা‌নি।

শেখ হাসিনা পা‌লি‌য়ে যায়‌নি, তা‌কে পালা‌তে সাহায‌্য করা হ‌য়ে‌ছে উল্লেখ ক‌রে সা‌নি বলেন, বিগত ১৬-১৭ বছর শেখ হাসিনার যে দুঃশাসন দেখেছেন।
স্বাধীনতার পর ৭২ সালে তার পিতার নেতৃত্বে এ দুঃশাসন ছিল, দুর্নীতি ছিল, অত্যাচার ছিল, নির্যাতন ছিল, খুনখারাবি ছিল, গুম-খুন ছিল। বাপ-আর বেটির মধ্যে কোনো পার্থক্য নাই। বাবাকে স্বাধীনতা যুদ্ধের সময় সেইফ এক্সিট দেওয়া হ‌য়ে‌ছি‌লো। আর ৫ আগস্ট সেইফ এক্সিট দেওয়া হ‌য়ে‌ছে শেখ হাসিনা‌কে। সে পা‌লি‌য়ে যায়‌নি তা‌কে সহায়তা করা হ‌য়ে‌ছে। তাই ষড়যন্ত্র এখ‌নো চল‌ছে। তারা যে টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। বাহিরে বসে বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

ইফতার ও দোয়া মাহ‌ফি‌লের সভাপ‌তিত্ব ক‌রেন রুপগঞ্জ থানা জাসাস এর সভাপ‌তি ও নারায়ণগঞ্জ জেলা জাসস এর সাংগঠ‌নিক সম্পাদক এ কে এম আনোয়ার হো‌সেন সুমন।

বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে নারায়ণগঞ্জ মহানগর জাসা‌সের সভাপ‌তি মোঃ স্বপন চৌধুরী ব‌লেন, ১৭ বছর অনেক ত্যাগ স্বীকার করেছি। দেশকে গড়ার জন্য যদি আরও ২-৩ বছর অপেক্ষা করতে হয়, দেশের ভিতকে শক্তিশালী করার জন্য, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য। সেই ত্যাগ স্বীকার করতেও আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা যারা জাসাস সংগঠ‌নের সা‌থে জ‌ড়িত আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। টেন্ডারবাজি আমাদের চাওয়া পাওয়া নয়। সন্ত্রাস আমাদের চাওয়া পাওয়া নয়। লুটপাট আমাদের চাওয়া পাওয়া হতে পারে না। আওয়ামী লীগ যে পথে হাঁটছে, বিএনপি সেই পথে হাঁটতে পারে না। কারণ আমরা জনগণের প্রত্যাশাকে, জনগণের চেতনাকে ধারণ করি।

স্বপন চৌধুরী আরও ব‌লেন, আমাদের নেতা তারেক জিয়া বলেছেন আগামীতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। এই কঠিন পথ অতিক্রম করতে হলে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণের হৃদয় জয় করতে হবে। জনগণের সেবা করে এবং বিপদে পাশে দাড়িয়ে তাদের মন জয় করতে হবে। তাহলেই আমরা জনগ‌নের ভোটে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ পাবো। নয়তো কোনভাবেই রাষ্ট্রক্ষমতায় যাওয়া সম্ভব হবে না। সুতরাং আমাদের সকলকে জনগণের জন্য কাজ করতে হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।