, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালন জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”-মুমিনুল হক সরকার নারায়ণগঞ্জে নানা আয়োজনে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য বন্দর উপজেলা প্রশাসনের উদ্যােগে জুলাই শহীদ দিবস পালন জুলাই বিপ্লবের শুরুটা হয়েছিল এই নারায়ণগঞ্জ থেকেই: এমপি মান্নান নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে ৩ যানবাহনকে জরিমানা ; হর্ণ জব্দ আড়াইহাজারে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার  জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বন্দরে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন রাখার দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

বন্দরে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন রাখার দায়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে, নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ মার্চ) দুপুরে বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিক।

ভোক্তা অধিদপ্তর জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫১ ধারা লংঘনের অপরাধে দুটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মেডিকেয়ার ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন ফ্রিজিং অবস্থায় সংরক্ষণ করায় ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফার্মেসিতে রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সৈকত ফার্মেসিতে ঔষধের মূল্য টেম্পারিং ও মেয়াদ উত্তীর্ণ ইনসুলিনসহ অন্যান্য ঔষধ ফ্রিজিং রাখার জন্যে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, ‘এ অভিযান নিয়মিত বাজার তদারকির অংশ। ভোক্তাদের সঠিক মূল্যে পণ্য কিনতে সহযোগিতা করা, কেউ যেন মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জে ধারাবাহিক অভিযান চলবে’।

এ সময় সাথে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল ও কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি সুমন খন্দকার।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।