, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে কাঁচপুর শ্রমিক লীগ সভাপতি তাজুলসহ গ্রেপ্তার ১৩ বন্দরে অপহরণ মামলার আসামি ও তালিকাভুক্ত ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২ জনদুর্ভোগের জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে রাজীবের পক্ষ থেকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের ক্ষমা প্রার্থনা জেল-জুলুম সহ্য করেও বিএনপি নেতাকর্মীরা দেশ ছাড়েননি’—নজরুল ইসলাম আজাদ দুঃসময়ে নেতাকর্মীদের পাশে না থাকার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে: আবুল কালাম সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে বসবাসযোগ্য নগরীতে রূপান্তরের দাবি সাখাওয়াতের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন প্রায় ৮০০ সংযোগ মাদক-সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চান এসপি চাষাঢ়ায় নারীর শরীর থেকে ৪০ প্যাকেটে ২ হাজার ইয়াবা উদ্ধারের দাবি, গ্রেপ্তার ৩ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে গুরুত্বারোপ ডিসি রায়হানের

বন্দরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি: বন্দরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচনা করেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান,ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন,মুসাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান,দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,সহ-সম্পাদক ডিএম মাইনুদ্দিন,বন্দর উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মোসাম্মৎ শামসুন নাহার,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সরকার আশ্রাফুল ইসলাম,কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেসুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার কাইয়ুম খান,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম,আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আরিফ হোসেনসহ বিভিন্ন দপ্তরপ্রধানগণ।

বিভিন্ন জনের প্রশ্নের জবাবে সভাপতির বক্তব্যে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন,ইদানীং খবর পেয়েছি অনেকেই ড্রেজারের সাহায্যে বালু দিয়ে কৃষি জমি-জমা ভরাট করছে। এটা সম্পূর্ণরূপে বালু ব্যবস্থাপনা আইন ২০১০ধারার অপরাধ। এই অপরাধে যে কাউকে আটক করা হতে পারে। আমরা এসব ড্রেজারদস্যূদের ব্যাপারে জেলায় রিপোর্ট পাঠিয়েছি নির্দেশনা এলেই ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন,পশু-পাখির খামার নিয়ে প্রার্ণী সম্পদ কর্মকর্তাকে মৎস্য খামারে মুরগীর বিষ্ঠা ব্যবহার নিষিদ্ধ বিষয়টি মনিটরিংয়ের নির্দেশ দেয়া হয়। খুৎবার মধ্যে মাদক বাল্যবিবাহ নিয়ে প্রতিটি মসজিদের ইমাম সাহেব যেন আলোচনা করে সেই বিষয়টি খেয়াল রাখবেন। ইমাম সাহেবরা আলোচনা করলে একটা ভাল ফলাফল পাওয়া যাবে। এখনকার সময়ে মানুষ মানুষের প্রশংসার করেনা বরং যে উপকার করে তার প্রতি বিরূপ আচরণ করে এটাই এখন টেডিশন হয়ে দাড়িয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।