, , ,
শিরোনামঃ
শীতলক্ষ্যা নদীতে ডুবে মারা যাওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের জানাজা শেষে রাজবাড়িতে দাফন সম্পুর্ন  সিদ্ধিরগঞ্জে তালাকপ্রাপ্ত এক নারীকে ঘড়ে আটকে রেখে মারধর ও ধর্ষণ ; সাবেক স্বামী গ্রেপ্তার  বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ৫ টি বসতঘড় পুড়ে ছাই বিগত জালিম সরকারের একটি বুলেট আমার একটি চোখ কেড়ে নিয়েছে-হাফেজ আব্দুল মোমিন এনডিএ চেয়ারম্যান রাজীব এর জম্মদিনে মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা ও অনি’র শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের মধ্যে দিনব্যাপী ত্রাণ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সেক্রেটারি ইকবাল নির্বাচিত  নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালন জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”-মুমিনুল হক সরকার নারায়ণগঞ্জে নানা আয়োজনে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

ফাঁসি দিলেও আওয়ামী লীগে যোগ দেব না: দিনা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

অন্তঃসত্ত্বা অবস্থায় শামীম ওসমানের নির্দেশে পুলিশের নির্মম নির্যাতনে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গিয়েছিল বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দিনা। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ফ্যাসিবাদবিরোধী তৃণমূল মঞ্চ’-এর ব্যানারে অপসারিত সিটি ও পৌর কাউন্সিলরদের একাংশের গণসমাবেশে অংশ নিয়ে এই অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল বলেও এসময় তিনি অভিযোগ করেন।

আয়েশা আক্তার দিনা বলেন, ‘আমরা ১৭ বছর নির্যাতিত হয়েছি। তারপরও জনগণকে সেবা দেওয়ার জন্য নিজের ভিটা-বাড়ি বিক্রি করে বারবার নির্বাচন করেছি। আমি যেখানে কাউন্সিলর হয়েছি, সেখানে আন্তর্জাতিক গডফাদার শামীম ওসমানের বসবাস ছিল। সেখানে শামীম ওসমানের প্রার্থীকে বারবার হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছি। আমার জনপ্রিয়তার জন্য বারবার আমাকে আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। আমি বলেছি, ফাঁসি দিলেও আওয়ামী লীগে যোগ দেব না।

তিনি অভিযোগ করে বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় শামীম ওসমানের নির্দেশে আমার ওপর পুলিশ নির্মম নির্যাতন করেছিল। সেই নির্যাতনে আমার গর্ভের সন্তান নষ্ট হয়ে গিয়েছিল। এরপরও মামলা-নির্যাতন সহ্য করেছি। ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা সব সময় লড়ে গিয়েছি। মানুষের সেবা করেছি। আমরা ছিলাম বলেই জনগণ সাহস পেয়েছিল, প্রতিবাদ করতে পেরেছিল।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।