, , ,
শিরোনামঃ
রাজপথে নামছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল, খানপুর থেকে বিশাল প্রতিবাদ মিছিলের প্রস্তুতি কৈশোরের রাজপথ থেকে যুবদলের শীর্ষ আসন, সজলের সাড়ে তিন দশকের রাজনৈতিক অধ্যায় রূপগঞ্জে ডিবির অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার তারেক রহমানের নির্দেশনায় মাঠে নামছে বিএনপি সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ, আলোচনায় ইরফান ভূঁইয়া নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৬৯ লাখ টাকা সাংবাদিকদের বছরজুড়ে খেলাধুলায় রাখতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা মাদক-সন্ত্রাস দমনে পরিবার ও শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

ফতুল্লায় ড্রেন থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ড্রেন থেকে অজ্ঞাতনামা চল্লিশোর্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে এক পুরুষের লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৪৮ বছরের মধ্যে হবে। তার পরনে লুঙ্গি ও শার্ট ছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে-গত রাতের কোনো এক সময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।