রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
কাঁদে কাদ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: রাজিব কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আসন্ন ঈদ, স্বাধীনতা দিবস ও হিন্দু সম্প্রদায়ের স্নানোৎসবকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান ডিসির ফতুল্লায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে র‍্যাব’র মাদকবিরোধী অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার  ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়: সজীব স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় চাঁদাবাজ-সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে  সিদ্ধিরগঞ্জে হলিডে স্পোটিং ক্লাবের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ

ফতুল্লায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

রোববার (১৫ মার্চ) সকালে ফতুল্লার ইসদাইর বাজার সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসদাইর বাজার এলাকার রেললাইনের ওপর এক যুবক বসে ছিলেন। এ সময় একটি ট্রেন সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৪ বছর বলে জানা গেছে।

নিহত যুবক ওই এলাকার বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।