, , ,
শিরোনামঃ
নাঃগঞ্জ মহানগর যুবদলের নেতৃত্বে আলোচনায় মো. হাসান, ‘উড়ে এসে জুড়ে বসা’ নয়—দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অভিজ্ঞতার দাবি সমর্থকদের বিএনপির নাম ভাঙিয়ে টাকা দাবি করলে পরিচয় প্রকাশ করুন, ব্যবস্থা নেওয়া হবে: এমপি আজাদ শিল্পকারখানায় অস্থিরতা এড়াতে মালিক-শ্রমিকের যোগাযোগ বাড়ানোর তাগিদ ডিসির সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে বৃদ্ধ চা দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩ তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শ্রমিক অসন্তোষে আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ এমপি আব্দুল্লাহ আল আমিনের শ্রমিক অসন্তোষে উসকানিদাতাদের ছাড় নয়, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এসপির বন্দরে ১৮ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ আসলাম গ্রেপ্তার, সহযোগীও আটক নারায়ণগঞ্জে ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ফতুল্লায় কোলের শিশুকে জিম্মি গৃহবধূকে দফায় দফায় ধর্ষণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় কোলের শিশুকে জিম্মি করে এক গৃহবধূকে দফায় দফায় ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ভিডিও ধারণ করে ও ভয়-ভীতি দেখিয়ে প্রায় এক মাস ধরে বখাটেরা দফায় দফায় ধর্ষণ করে আসছিল বলে গৃহবধূ। ৯ এপ্রিল সর্বশেষ ধর্ষণের পর ওই নারী অসুস্থ হয়ে পড়ে। এরপর শুক্রবার ফতুল্লা থানায় মামলা দায়ের করেন তিনি।

তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরীফুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, রমজান শুরু হওয়ার আগে তার স্ত্রী (১৮) সন্তানকে নিয়ে ইসদাইর-গাবতলী লিংক রোড দিয়ে যাওয়ার সময় ইসদাইর বটতলা এলাকার সজিব ওরফে বদনা সজিব, গাবতলী মাজার এলাকার রাকিব ওরফে মাইন, নয়ন ও নজরুলসহ অজ্ঞাত দুজন সন্তানকে জিম্মি করে তার স্ত্রীকে গণধর্ষণ করে। এ সময় ধর্ষণকারীরা ধর্ষণের ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফা সংঘবদ্ধ ধর্ষণ করে। সর্বশেষ ৯ এপ্রিল তাকে একই আসামিরা ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এরপর গৃহবধূ তার স্বামীকে জানায়। স্বামী-স্ত্রী ফতুল্লা থানায় গিয়ে মামলা করে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরীফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।