, , ,
শিরোনামঃ
আমরা নারায়ণগঞ্জে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিব যাতে অপরাধীদের শনাক্ত করা যায়: এমপি দিপু অপ-সাংবাদিকতা অভিযোগে সুলতান আটক; মুচলেকায় মুক্ত সিদ্ধিরগঞ্জে জাসাসের ৭ নং ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা  বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ  সিদ্ধিরগঞ্জে একাধিক মাদক মামলার আসামি জসিম গ্রেপ্তার  বিএনপি নেতা শামসুদ্দিনের নির্দেশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা; ভাতিজাসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা শব্দদূষণের বিরুদ্ধে অভিযান  চালিয়েছে পরিবেশ অধিদপ্তর; জরিমানা সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ একজন গ্রেপ্তার  বন্যাদুর্গত প্রতিবন্ধীদের মাঝে দ্রুত সময়ে ত্রাণ নিয়ে হাজির মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার 

ফতুল্লায় এক নারীকে পিটিয়ে হত্যা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লার ইসদাইরে নিলুফা বেগম (৫৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৪ নভেম্বর) ফতুল্লা মডেল থানার গাবতলী নতুন বাজারে ঘটনাটি ঘটে। এই ঘটনায় শান্ত (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত নিলুফা বেগম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নৈয়ার বাজারের মৃত গণি মিয়ার স্ত্রী। তিনি ফতুল্লা থানার গাবতলী নতুন বাজারে হালিম মিস্ত্রীর বাড়িতে একাই ভাড়ায় বসবাস করতেন। তিনি মাসদাইরে এক গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতেন।

আটক শান্ত কুমিল্লা জেলার হোমনা থানার অনন্তপুর পশ্চিমপাড়ার শামীম মিয়ার পুত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিলুফা বেগম সোমবার ভোর ৫ টার দিকে রান্না ঘরে রান্না করার সময় দেখতে পান, শান্ত নামে যুবক লাঠি দিয়ে জানালার গ্লাস ভাংচুর শুরু করে। এতে তাকে বাধা দিলে নিলুফা বেগমের মাথায় ও শরীরে আঘাত করে ওই যুবক। স্থানীয়রা যুবককে আটক করে এবং আহত নিলুফকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, সোমবার ভোরের দিকে নিলুফা বেগমের উপর শান্ত নামে যুবক হামলা করে। এই ঘটনায় শান্তকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আমরা অনুসন্ধান করে জেনেছি, আটক শান্ত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। সে মতিঝিল দেওয়ানবাগ দরবারের উট খামারে কাজ করে। প্রায় সে কাজ করার সময়ে হারিয়ে যায়।

তিনি আরও জানান, নিহতের ছেলে নাসির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আটক শান্তকে হাজতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।