রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মসজিদের সামনে নির্মাণসামগ্রীর স্তুপ, মুসল্লিদের চলাছলে ভোগান্তি  রাজধানীর পাশেই নারায়গঞ্জ হচ্ছে সবচেয়ে অবহেলিত একটি জেলা: প্রশাসক সাখাওয়াত আমরা প্রত্যাশা করি ঐক্যবদ্ধভাবে  একটি সুন্দর বাংলাদেশ গড়বো: এমপি আল-আমিন  এতিম শিশুদের নিয়ে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির ইফতার ও দোয়া মাহফিল পুনরায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক হলেন মাসুদুজ্জামান  নাসিক ১৪ নং ওয়ার্ডে যৌথ উদ্যােগে ৪শ অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ইফতার মাহফিল ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জনকে গ্রেফতার  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শহরের দেওভোগে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ৩ জন আহত

পুনরায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক হলেন মাসুদুজ্জামান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক পুনর্নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা, মহানগর বিএনপির নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। তিনি এর আগেও দীর্ঘদিন ধরে ক্লাবটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

এদিকে ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য বরকতউল্লা বুলু। এছাড়া পরিচালনা পর্ষদের আরও ১৬ পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) অন্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সভাপতিসহ পরিচালনা পর্ষদের মোট ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আগামী সোমবার (৯ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য পরিচালকরা হলেন— লোকমান হোসেন ভুঁইয়া, মাহবুবুল আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবীর খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এসএ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।