, , ,
শিরোনামঃ
“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—নারায়ণগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী সাখাওয়াতের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিএনপির দুই নেতাকে শোকজ আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক পদ থেকে অ্যাডভোকেট সামছুন নূর বাঁধনের পদত্যাগ হকার ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর: সম্মিলিত উদ্যোগের প্রশংসা নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের নারায়ণগঞ্জে পুলিশ মেধাবৃত্তির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ টাকা, শিক্ষার্থীদের ৩৪ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন একাধিক সংযোগ সিদ্ধিরগঞ্জে তিন ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা ফতুল্লায় অনিবন্ধিতভাবে খাদ্য উৎপাদন-বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে মাদকসেবী ৫৯, মাদক ব্যবসায়ী ৬ ও কিশোর গ্যাংয়ের ৩ সদস্যসহ গ্রেপ্তার ১০৯

পদাবনতি অথবা পদোন্নতি দিয়ে দূর্নীতি ঠেকানো যাবে না: রাশেদ খান মেনন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নিজস্ব সংবাদঃ

বাংলাদেশে সর্বগ্রাসী দূর্নীতি যে ভাবে সবকিছু খেয়ে ফেলছে তার হাত থেকে দেশবাচাঁতে সর্বাগ্রে প্রয়োজন রাজনৈতিক সদ্ধিচ্ছা ও দূর্নীতি বিরোধী কঠোর অবস্থান। এ ক্ষেত্রে টোটকা বা মলম লাগিয়ে পদাবনতি অথবা পদোন্নতি করে দূর্নীতি ঠেকানো যাবে না। অবিলম্বে দূর্নীতি দমন কমিশন গঠন করে দূর্নীতিবাজদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা এবং দূর্নীতিবাজদের বিচারের আওতায় এনে বিচার কার্যকর করতে হবে।

৫ জুলাই ( শুক্রবার ) সকালে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের এক্সপিরিমেন্ট হলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা শাখার বর্ধিত সভায় পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান এম পি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পার্টির জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলিটব্যুরো সদস্য কমরেড নূর আহমেদ বকুল, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড মোতাসিম বিল্লাহ সানি, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড গোলাম মোস্তফা সাচ্, কমরেড বাহার উদ্দিন, কমরেড মাইন উদ্দিন বারী, কমরেড এইচ রবিউল, কমরেড অহিদুজ্জামান, কমরেড ওমর ফারুক নাছির, কমরেড আবুল হোসেন পাঠান এবং জেলার বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় জেলা পার্টির সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন ও সভা পরিচালনা করেন জেলার সাধারণ সম্পাদক কমরেড হিমাংশু সাহা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।