, , ,
শিরোনামঃ
কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে আবেগঘন স্মরণসভা ও দোয়া সিদ্ধিরগঞ্জে কাইল্লা জাকিরের বিরুদ্ধে চাঁদাবাজি-ভূমিদস্যুতার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী নারায়ণগঞ্জে ইজিবাইক-মিশুকে ভাড়া নৈরাজ্য, ক্ষুব্ধ যাত্রীরা ধলেশ্বরী নদীতে মিলল নারায়ণগঞ্জের নিখোঁজ তরুণের মরদেহ স্থানীয় নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, অঙ্গসংগঠনেও নেতৃত্বের সংকট নারায়ণগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে আলোচনা; শিশুদের জন্য নিরাপদ মাঠ ও খেলাধুলার পরিবেশ নিশ্চিতের তাগিদ “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—নারায়ণগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী সাখাওয়াতের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিএনপির দুই নেতাকে শোকজ আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক পদ থেকে অ্যাডভোকেট সামছুন নূর বাঁধনের পদত্যাগ হকার ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর: সম্মিলিত উদ্যোগের প্রশংসা নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের

নারায়ণগঞ্জ থেকে “মার্চ ফর গাজা” কর্মসূচীতে হাজারো মানুষের যোগদান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দেন হাজারো মানুষ।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে কর্মসূচি শুরু হলেও সকাল থেকেই বাস ও ট্রেনযোগে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ঢাকার পথে রওনা দেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক, ছাত্র ও ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ থেকে যেসব সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ জামায়তে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা, ইসলামী ছাত্র ও যুব মজলিস, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা।

নারায়ণগঞ্জ মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহফুজ খান বলেন, “আমরা আজ সকাল ৯টা থেকেই নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। শহীদ মিনারে সমবেত হয়ে রাজু ভাস্কর্য ও শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অংশ নিই। নারায়ণগঞ্জ থেকে ব্যাপক সাড়া পেয়েছি-নানা শ্রেণি-পেশার মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন।”

অংশগ্রহণকারী ইমতিয়াজ হোসেন বলেন, “সকালেই আমরা রওনা দিয়ে দুপুরের আগেই সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছাই। বিকেল ৩টায় মূল কর্মসূচি শুরু হয়, যা মাগরিবের নামাজের আগে শেষ হয়। নারায়ণগঞ্জ থেকে অনেক সাধারণ মানুষ, ছাত্র, যুবক, এমনকি প্রবীণরাও এ কর্মসূচিতে অংশ নেন।”

বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে ফিলিস্তিনের প্রতি সংহতি ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে অংশগ্রহণকারীরা ঢাকায় জমায়েত হন। তারা “গাজা গণহত্যা বন্ধ করো”, “ফিলিস্তিনের পক্ষে রুখে দাঁড়াও” ইত্যাদি স্লোগানে মুখরিত করেন সোহরাওয়ার্দী উদ্যান এলাকা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।