বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাসুদুজ্জামানের উদ্যােগে দ্বিতীয় দিনে বন্দরে এক হাজার অসহায় মানুষের পাশে গরুর মাংস বিতরণ  প্রতি বছরের ন্যায় মুছাপুরে ৪ গ্রামবাসীর মাঝে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের ঈদ উপহার সামগ্রী বিতরণ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধের দুই ঘণ্টা পর এমপি আল-আমিনকে উদ্ধার  আজকে নারায়ণগঞ্জের নাম শুনলে মানুষের মনে হয় এটি সন্ত্রাসী ও গডফাদারদের এলাকা: সাংসদ আল-আমিন বন্দরে পৃথক অভিযানে ভারতীয় মদের, ইয়াবা, গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার  বন্দর থেকে তরুনীকে ফুসলিয়ে সিদ্ধিরগঞ্জে এনে ধর্ষণ, গ্রেপ্তার ১ ফতুল্লায় জামিনে বের হওয়ার ঘন্টাখানেক পরই ইমন হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার  বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এমপি আল-আমিনকে অবরুদ্ধ  সোনারগাঁয়ে সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন, কারখানায় হামলা-ভাঙচুর  বাফুফের সাথে চেম্বার অব কমার্স চুক্তি 

নারায়ণগঞ্জের সাবেক তিন পুলিশ সুপারসহ ১৮ জন সাময়িক বরখাস্ত 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের সাবেক তিন পুলিশ সুপারসহ মোট ১৮ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপাররা হলেন, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী তারা পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত। এ কারণে বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তারা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

তথ্য অনুযায়ী, সৈয়দ নুরুল ইসলাম ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের ১ মে পর্যন্ত, মোহাম্মদ হারুন অর রশীদ ২০১৮ সালের ৪ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ১২ নভেম্বর পর্যন্ত এবং মোহাম্মদ জায়েদুল আলম ২০১৯ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।