রবিবার, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নগরীর দেওভোগে জান্নাত কনভেনশন হল-২’-এর শুভ উদ্বোধন বন্দরে দুই পলাতক আসামি গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার বিএনপি সব সময় সকল ধর্মকে সমান চোখে দেখে : দিদার খন্দকার তরুণদের জনপ্রিয়, মুরুব্বিদের কাছেও গ্রহণযোগ্য নাম মোঃ দিদার খন্দকার’কে কাউন্সিলর হিসেবে চান ওয়ার্ডবাসী নারায়ণগঞ্জ যেভাবে পরিকল্পিতভাবে তৈরি হওয়ার কথা ছিল সেটি হয়নি: নাসিক প্রশাসক মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক রানার বিরুদ্ধে গুমের অভিযোগ,গ্রেপ্তার ৩ জন রূপগঞ্জে অবৈধভাবে ব্যারেলে তেল বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা  দলের বাহিরে গিয়ে কেউ কখনো সুবিধা করতে পারেনি ভবিষ্যতেও পারবে: মামুন মাহমুদ  আড়াইহাজারে পুলিশ হত্যা ও ডাকাতি মামলার আসামিসহ চারজন গ্রেপ্তার 

নগরীর দেওভোগে জান্নাত কনভেনশন হল-২’-এর শুভ উদ্বোধন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নগরীর দেওভোগ এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জান্নাত কনভেনশন হল-২’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে খন্দকার টাওয়ারের নিচ তলায় মিলাদ ও দোয়ার মাধ্যমে এই দ্বিতীয় শাখাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।  তিনি ফিতা কেটে নতুন এই কনভেনশন হলটির শুভ উদ্বোধন করেন। এ সময় জান্নাত খন্দকার হাউজিং লিমিটেডের চেয়ারম্যান দিদার খন্দকারের মমতাময়ী মাতা হামিদা খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে দিদার খন্দকার তাঁর বক্তব্যে বলেন, “আমাদের এলাকার অনেক সাধারণ মানুষ সাধ্যের মধ্যে উন্নত পরিবেশে সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে চান। তাদের সেই চাহিদার কথা বিবেচনা করেই আমরা ‘জান্নাত কনভেনশন হল-২’ চালু করেছি। ব্যবসার চেয়েও মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি যেন আগামীতেও এলাকাবাসীর সেবায় নিয়োজিত থাকতে পারি, সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব কবির খান, মামুন খান, মনোয়ার হোসেন সোখনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। সবশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।