সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ধানের শীষের পক্ষে পাঠানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৩ সদস্য বিশিষ্ট নির্বাচনী পরিচালনা কেন্দ্র কমিটি গঠন বেকারত্ব, গ্যাস সংকটসহ যেসব নাগরিক সমস্যা রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে সেগুলো সমাধানের চেষ্টা করব: দিপু ভূঁইয়া  আমাদের শান্তি ও মুক্তির নিশ্চয়তার জন্য আল্লাহ প্রদত্ত বিধানের কোনো বিকল্প নেই: মাসুম বিল্লাহ ধানের শীষের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে গাড়িতে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ছাত্রদল ও যুবদল নেতা যতদিন বেঁচে থাকবো, ততদিন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই: গিয়াসউদ্দিন বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি  কারো ব্যক্তিগত বক্তব্যে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান: সজীবের ফতুল্লায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষক গ্রেপ্তার  মাইকে ভোট চেয়ে নারীদের হাতে প্লেট ও টাকা দেওয়া জোট প্রার্থী কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা  জনগণ এখন আর হুমকি-ধামকিকে তোয়াক্কা করে না: শাহ আলম

ধানের শীষের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে গাড়িতে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ছাত্রদল ও যুবদল নেতা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আড়াইহাজারে ধানের শীষের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে সাবেক এক ছাত্রদল নেতা ও যুবদল নেতাকে বহন করা গাড়িতে গুলির ঘটনা ঘটেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাতটা ৪০ মিনিটের দিকে আড়াইহাজার বাজারের অদূরে সড়কের উপর এই ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

তিনি বলেন, হামলার শিকার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমির হোসেন পেশায় একজন ব্যবসায়ী। তার বাড়ি মাহমুদপুরের শ্রীনিবাসদী গ্রামে। হামলার সময় তিনি ছিলেন তার ব্যক্তিগত গাড়িটির চালকের আসনে। পাশে তার বন্ধু ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান বসা ছিলেন।
যদিও এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

যুবদল নেতা সাদেকুর রহমান বলেন, দিনভর মাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন তারা। প্রচারণা শেষে আড়াইহাজার বাজারে গাড়ির ‘টিভি মনিটর’ মেরামত করেন।

“মনিটর ঠিক করে বাড়ি ফেরার পথে আড়াইহাজার থানা থেকে আধা কিলোমিটার দূরে গোপালদী-মাহমুদপুর বাইপাস সড়কে একটি মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় দু’জন যুবক গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। রানিং অবস্থায় থাকায় ভাগ্যক্রমে গুলি আমাদের গায়ে লাগেনি।”

তিনি আরও বলেন, “হামলার এক মিনিটের মধ্যেই সেখান দিয়ে একটি সেনাবাহিনীর গাড়ি গেছে। কিন্তু আমরা আতঙ্কে গাড়ি থেকে নামার সাহস পাইনি।”

এ ঘটনার পর অল্প দূরত্বে থাকা দলীয় নেতা-কর্মীদের সহযোগিতায় হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িটি নিয়ে থানায় যান বলে জানান সাদেকুর।

হামলাকারী দুই যুবকের বয়স অনুর্ধ্ব ৩০ এবং তাদের কারোই মাথায় হেলমেট ছিল না বলেও জানিয়েছেন এ যুবদল নেতা।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন বলেন, “হামলা ও গুলি চালানোর অভিযোগ আমরা পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি বিস্তারিত তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।