বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন মাসুদুজ্জামান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজের পর এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদগুলোতে স্থানীয় মুসল্লিরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় মোনাজাত করেন।

এদিন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান কলেজ রোডের আল্লামা ইকবাল রোড জামে মসজিদে সাধারণ মুসল্লিদের সঙ্গে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।

দোয়া শেষে মাসুদুজ্জামান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অসুস্থতার সংবাদ আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা নারায়ণগঞ্জবাসী মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং দেশের মানুষের মাঝে ফিরে আসেন।”

দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সকলেই খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং দেশের শান্তি ও কল্যাণের জন্য দোয়া করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।