, , ,
শিরোনামঃ
ফোন করে ডেকে নিয়ে জমিয়ত নেতা ফেরদাউসুর রহমানকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে আড়াইহাজারে সফর আলী কলেজ ছাত্রসংসদের নেতা পারভেজ আটক নারায়ণগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা শফিকুল ইসলাম দেলোয়ার ডিবি হেফাজতে এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভনে ২৮ লাখ টাকা আত্মসাৎ, ফতুল্লায় বাবা-মেয়ে গ্রেপ্তার অনুমোদনহীন শিশু খাদ্য উৎপাদন, ফতুল্লার ‘দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্ট’কে ২ লাখ টাকা জরিমানা বন্দরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, শিশুদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি আবুল কালামের সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলে পাঠ সমাপনী দিবস উদযাপন বন্দরে আমির হামজার তাফসির মাহফিলে বাধা নেই, প্রশাসনের সম্মতি সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর ব্যক্তির মৃত্যু ফতুল্লায় ডিবির অভিযানে কৃষক লীগ নেতা বাসেদ ভূঁইয়া গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক পাঠাও কর্মীর মৃত্যু

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক পাঠাও কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে পিরোজপুর ইউনিয়ন সংলগ্ন মারিখালী ব্রিজ এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত পাঠাও কর্মীর নাম রাফি মিয়া (২৩)। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মইনুল মিয়ার ছেলে। সে চাকুরি সুবাধে সোনারগাঁয়ের গোহাট্টা এলাকায় ভাড়া থাকতেন।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টর জাহিদ মিয়া জানান, নিহত যুবক পাঠাও কুরিয়ারে অনলাইনের পন্য ডেলিভারি করতেন। উপজেলার মেঘনা নিউটাউন এলাকা থেকে পন্য ডেলিভারি দিয়ে আসার সময় পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারীখালী ব্রিজে এলে পেছন থেকে আসা বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে। মারাত্মকভাবে আহত হলে ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) ওয়াহিদ মোর্শেদ জানান, পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত করা গেছে। পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলমান। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।