মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

ঢাকার বিজয় র‌্যালিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির যোগদান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় আয়োজিত বিজয় র‍্যালিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় রাজপথে থেকেছি। বিএনপির নেতাকর্মীরা কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বারবার নিপীড়নের শিকার হয়েছেন।” তিনি আরও বলেন, “আমরা বুকের রক্ত দিয়েছি, মামলা-হামলা-জেল-জুলুম সহ্য করেছি। সেই ত্যাগের বিনিময়েই আজ গণতন্ত্র ফিরে এসেছে। এই বিজয় মিছিল চলবে ততদিন, যতদিন পর্যন্ত প্রকৃত জনগণের বিজয় নিশ্চিত না হয়।”

অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এই বিজয় র‍্যালিতে অংশ নেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ও শরিফ আহমেদ টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ূন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।