, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮৮ জন গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় বিএনপি নেত্রী নুরুন নাহার, উঠেছে তদবিরের অভিযোগ সরকারি জমির এক ইঞ্চিও দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আড়াইহাজারে থানায় খাবার দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, পা ভাঙার দাবি বন্দরে ছিনতাইয়ের ঘটনায় টুটুল হত্যা: মামলার অন্যতম আসামি তাফসীর গ্রেপ্তার চাষাঢ়ায় ১২০ কোটি টাকায় নির্মিত হবে ১১ তলা শহীদ জিয়া হল আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে একটি টেক্সটাইল কারখানাকে এক লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলার আসামি সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজগুলোতে ডিপিডিসির অভিযান 

ডিসি ও মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার নারায়ণগঞ্জ জেলা কমিটি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১০ নভেম্বর)  সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে ও দুপুর ২ টায় নগর ভবনে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলা প্রশাসক মহোদয়ের হাতে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির তালিকা তুলে দেন

এসময়, জেলা প্রশাসন মহোদয়ও জেলা কমিটির তালিকা টি সুন্দর দৃষ্টিতে গ্রহণ করেন এবং সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

এরপর সংগঠনের নেতৃবৃন্দ ডিসি অফিস থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে গিয়ে ডা.সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা৷ নারায়াণগঞ্জ জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা হিসেবে সম্মতি জ্ঞাপন পত্র প্রদান করেন। এসময় মেয়র ও সুন্দর দৃষ্টিতে সম্মতি জ্ঞাপন পত্র গ্রহণ করেন এবং সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগন্ঞ্জ জেলা কমিটির সম্মানিত সভাপতি সার্জেন্ট ওসিইউ (অবঃ) মোঃ আবু ইউসুফ রনি চৌধুরী, সম্মানিত সহ-সভাপতি অনাঃ লেঃ (অবঃ) মোঃ আফাজ উদ্দিন, সম্মানিত সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ আবু হানিফ ও জেলা কমিটির অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।