মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ জনগণের মত আমিও দুর্ভোগের শিকার: কালাম অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম তেমনি সামনেও থাকবো: মোহাম্মদ আলী কাসেমীর ফ্যানপেজে অপপ্রচার রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ সাধারণ ভোটারদের থেকে আমরা ব্যাপক সমর্থন পাচ্ছি: মাকসুদ হোসেন আমরা সবাই এই দেশের নাগরিক, এই দেশের ভোটার, সংখ্যালঘু বলতে কিছু নেই: মান্নান হাসিনা সরকার কুড়ে কুড়ে খেয়ে দেশের রন্দে রন্দে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে: মামুন মাহমুদ আপনারা ইতোমধ্যেই কিছু খেলা খেলে ফেলেছেন, চূড়ান্ত খেলার অপেক্ষা করেন:মনির কাসেমী  খেজুর গাছই হলো ধানের শীষের প্রতীক: মাসুদুজ্জামান ধানের শীষের পক্ষে পাঠানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৩ সদস্য বিশিষ্ট নির্বাচনী পরিচালনা কেন্দ্র কমিটি গঠন

জনগণের মত আমিও দুর্ভোগের শিকার: কালাম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আজ গণসংযোগ গণজোয়ার হয়ে গেছে। এটাই প্রমাণ করে ধানের শীষ মার্কা জনগণের ধন। আমরা অবশ্যই বিজয়ী হবো। আমি এলাকার অধিবাসী। জনগণের মত আমিও দুর্ভোগের শিকার। আমরা পরিকল্পনা করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।”

সোমবার (২ জানুয়ারি) বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, “ধানের শীষ মার্কা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা ঘোষণা করেছেন। এর মধ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ের উন্নয়নের কথা বলা আছে। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে এগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।”

তিনি আরও বলেন, “আমার নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ। ভোটাররা আমাকে ইতোমধ্যে তিনবার নির্বাচিত করেছে। আমি আশা রাখি তারা আমাকে চতুর্থবারের মত নির্বাচিত করবে।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।