, , ,
শিরোনামঃ
শব্দদূষণের বিরুদ্ধে অভিযান  চালিয়েছে পরিবেশ অধিদপ্তর; জরিমানা সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ একজন গ্রেপ্তার  বন্যাদুর্গত প্রতিবন্ধীদের মাঝে দ্রুত সময়ে ত্রাণ নিয়ে হাজির মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার  আড়াইহাজারে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড  মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন পরকীয়ায় বাঁধা দেওয়ায় গৃহবধুকে হত্যা, স্বামী পলাতক বিগত সময়ে এ দেশের মানুষকে বিনা মামলায় কারাবরণ করতে হয়েছে: এমপি কালাম রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি লিটন সাহা গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) ভোররাত তিনটার দিকে ঢাকার বেইলী রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।

তিনি বলেন, “নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের এক অভিযানে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা রয়েছ৷ তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে৷ ওই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে৷’

লিটন সাহা ওসমান পরিবারের ঘনিষ্টজন হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গত নির্বাচনে ওসমান পরিবারের এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে টাকা বিলি করে তিনি সমালোচিত হন।
টানবাজারে লিটন সাহা ছিলেন অঘোষিত গডফাদার। তার বিরুদ্ধে হুন্ডি, চাঁদাবাজিসহ অবৈধভাবে বন্ড সুতার সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ আছে। বিভিন্ন সময় ব্যবসায়ীদের হুমকি দেয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।