মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

গত পনেরো বছরে লুটপাট করে চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: অধ্যাপক মামুন মাহমুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারণার অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁয়ে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার হলেও, গত ১৫ বছরে লুটপাট ও অব্যবস্থার কারণে তা ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে অধ্যাপক মামুন মাহমুদ তার নিজস্ব ব্যবস্থাপনায় সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজে এই সেবা কার্যক্রম চালু করেন।

ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, এটা রাষ্ট্রের নিশ্চিত করার কথা। কিন্তু গত পনেরো বছরে অব্যবস্থা সৃষ্টি করে এবং লুটপাট করে চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে।

তিনি তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, “আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফায় ঘোষণা করেছেন ‘সবার জন্য স্বাস্থ্য’ এবং ‘সার্বজনীন চিকিৎসা’।”

তিনি অঙ্গীকার করেন, বিএনপি ক্ষমতায় এলে ব্রিটেনের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থার আদলে বাংলাদেশে সব মানুষের জন্য চিকিৎসা সেবা চালু করবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা যদি আগামী নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে আপনাদের সেবা করার দায়িত্ব দেন তাহলে বিএনপি এই ব্যবস্থা চালু করতে পারবে।”

অধ্যাপক মামুন মাহমুদ জানান, তারেক রহমানের নির্দেশে তিনি এই এলাকায় নিজের উদ্যোগে চিকিৎসার জন্য কিছুটা উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, “এটা আজকেই শেষ নয়। সোনারগাঁয়ের প্রতিটা ইউনিয়নে আমি এভাবে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের কাছে যাব।” তিনি জনগণের প্রতি পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা মিলেমিশে এই সমাজটাকে গড়ে তুলবো।”

এই ক্যাম্পে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় বিনামূল্যে ঔষধ সরবরাহ, ডেঙ্গু, ডায়াবেটিস, রক্তের গ্রুপ, চক্ষু পরীক্ষা এবং চশমা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নবজাতক বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. মো: মজিবুর রহমান, বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা : আমিনুল হক, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক কিডনি বিশেষজ্ঞ ডাক্তার মোঃ ফরহাদ হাসান চৌধুরী, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মুহাম্মদ ওমর ফারুক, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: জাহাঙ্গীর আলম এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।