বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
প্রতি বছরের ন্যায় মুছাপুরে ৪ গ্রামবাসীর মাঝে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের ঈদ উপহার সামগ্রী বিতরণ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধের দুই ঘণ্টা পর এমপি আল-আমিনকে উদ্ধার  আজকে নারায়ণগঞ্জের নাম শুনলে মানুষের মনে হয় এটি সন্ত্রাসী ও গডফাদারদের এলাকা: সাংসদ আল-আমিন বন্দরে পৃথক অভিযানে ভারতীয় মদের, ইয়াবা, গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার  বন্দর থেকে তরুনীকে ফুসলিয়ে সিদ্ধিরগঞ্জে এনে ধর্ষণ, গ্রেপ্তার ১ ফতুল্লায় জামিনে বের হওয়ার ঘন্টাখানেক পরই ইমন হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার  বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এমপি আল-আমিনকে অবরুদ্ধ  সোনারগাঁয়ে সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন, কারখানায় হামলা-ভাঙচুর  বাফুফের সাথে চেম্বার অব কমার্স চুক্তি  রূপগঞ্জে ১৩ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া মাহফিল 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার কাশীপুর এলাকায় জামি’আ মাদানিয়া কাসেমুল উলূম মাদ্রাসা মাঠে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে এ দোয়া আয়োজন করা হয়।

এতে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে খতমে কোরআন ও বিশেষ মোনাজাত করা হয়। বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতার জন্য দোয়া করা হয়।

মোহাম্মদ আলী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। তার সুস্থতার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল হালিম, ফতুল্লা থানা বিএনপির প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।