, , ,
শিরোনামঃ
বন্দরে পাওনা ২২ লাখ টাকা চাওয়ায় হামলা, প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার ফতুল্লায় ‘কোবরা গ্রুপ’ প্রধান সোহেল খন্দকার গ্রেপ্তার, উদ্ধার বিদেশি রিভলভার-হেরোইন রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২ রূপগঞ্জে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: এমপি দিপু সোনারগাঁয়ে ৬ মাসে ১৬ বছরের দ্বিগুণ উন্নয়ন কাজ পাস করিয়েছি: এমপি মান্নান বন্দরে রেলের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ দোকানপাট ও স্থাপনা ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, পুড়েছে ৩০ গোডাউন নারায়ণগঞ্জে দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, ২৪০ মণ্ডপে থাকবে পুলিশ-আনসার নারায়ণগঞ্জ সদর ইউএনও গোল্ডকাপ ২০২৬: ৮ দলের অংশগ্রহণে থাকছে ১০টি খেলার ইভেন্ট মেধা ও যোগ্যতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে ঢাকার রাজপথে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। মঙ্গলবার (৬ মে) সকাল থেকেই নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হন এবং নির্ধারিত স্থান কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় অবস্থান নেন।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আজ আমরা সেই ত্যাগের বিনিময়ে নেত্রীকে বরণ করে নিতে এসেছি “ফ্যাসিবাদী সরকারের অন্যায়ের শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর কারাবন্দি ছিলেন। আমরা বহু চেষ্টা করেও তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারিনি। আজকে তিনি নিজেই চিকিৎসা শেষে দেশে ফিরেছেন-এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত।

এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহর ঢাকায় পৌঁছালে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।