, , ,
শিরোনামঃ
বন্দরে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার মামলায় মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম গ্রেপ্তার  বন্দরে পূর্ব শত্রুতার জেরে গার্মেন্টস কর্মী আরমানকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ  শুধু স্কুলের আঙিনা নয়, ভবনের ছাদও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: শিবানী সরকার চট্টগ্রামে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু সোনারগাঁয়ে ১২ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রাসেল অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার  নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল পদত্যাগ করলেন ২২তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন; দায়িত্ব পালন করবেন স্পিকার  সিদ্ধিরগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার 

আলোচিত ত্বকী হত্যা, আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখ গ্রেফতার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বুধবার ভোরে ঢাকা থেকে জামশেদকে গ্রেপ্তার করা হয়।

আজমেরী ওসমানের বিরুদ্ধে ত্বকীকে অপহরণের পর হত্যার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, আজ ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকার মিরপুর এলাকা থেকে জামশেদকে গ্রেপ্তার করা হয়। ত্বকী হত্যার সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে।

ত্বকী হত্যার ঘটনায় এর আগে রোববার ও সোমবার সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদার নামে তিন জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

তারা ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী। আজমেরী ওসমানের পাশাপাশি র‌্যাবের তদন্ত তালিকায় তাদের নাম ছিল। বর্তমানে তাদের র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‌্যাবের ফাঁস হওয়া তদন্ত প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালে নির্মম নির্যাতন করে হত্যা করা হয় ত্বকীকে। এরপর তার মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলার জন্য যে গাড়িতে রাখা হয়েছিল, সেই গাড়ি চালিয়েছিলেন জামশেদ।

ত্বকী হত্যার ঘটনায় এর আগে ইউসুফ হোসেন লিটন, সুলতান শওকত ব্রমোর, রিফাত, তায়েবউদ্দিন ও সীমন্তকে গ্রেপ্তার করা হয়।

ইউসুফ ও সুলতান ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ স্বীকার করলেও পাঁচ জনই জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক।

এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের ১৭ বছর বয়সী শিক্ষার্থী ত্বকী ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হয় এবং পরদিন শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফাঁস হওয়া র‌্যাবের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, আজমেরী ওসমান ও তার সহযোগীরা ত্বকীকে অপহরণ ও নির্যাতন করে হত্যা করে। সুত্র:দ্যা ডেইলি স্টার থেকে নেয়া।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।