, , ,
শিরোনামঃ
ইউনিট কমিটি নিয়ে ক্ষোভ, মহানগর যুবদলে সহিদুল ইসলামের একক কর্মসূচি মাকসুদের ‘নাটক’ নাকি রাজনৈতিক বিরোধ নাকি জমি-সংক্রান্ত দ্বন্দ্ব? প্রধানমন্ত্রীর যাত্রাপথে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ সজল-সাহেদের নেতৃত্বে তারেক রহমানকে স্বাগত জানিয়ে সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের শোডাউন সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে তাঁতী দলের কমিটিতে ইদ্রিস হাসানের পদ, আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ আওয়ামী লীগ থেকে বিএনপিতে ভোল পাল্টানোর অভিযোগ মোমেন শিকদারের বিরুদ্ধে নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, হাসপাতালের বারান্দা-মেঝেতেও চিকিৎসা আড়াইহাজারে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ, প্রধানমন্ত্রীর প্রতি জেলা প্রশাসকের কৃতজ্ঞতা নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

আমরা চাইনা আর কোন অপরাধ বা গডফাদারের জন্ম হোক: মামুন মাহমুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুন মাহমুদ বলেছেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। যা আমাদের ১৮ কোটি মানুষের মুক্তির সনদ, দেশ গড়ার সনদ, বৈষম্য দূর করার সনদ। এই সনদে কৃষক, কামার, কুমার, ছাত্র, শ্রমিকের কথা বলা আছে। আর যেনো এই লুটপাট সন্ত্রাসী না হয়, সেজন্য আমাদের নেতা তারেক রহমান এই সনদ দিয়েছেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। এই নারায়ণগঞ্জ -৪ আসনে ধানের শীষকে জয়ী করতে হবে। এই আসনটি সৌভাগ্যের আসন। এই আসনে যে দল জিতে সে দল রাষ্ট্র ক্ষমতায় আসে। আপনার পাশে এই আসনের জনগন রয়েছে। আপনার জন্য এ আসনের জনগন জীবন দিতেও প্রস্তুত। কারা আন্দোলন সংগ্রামে ছিল, আর কারা লুকিয়ে ছিল, কারা সক্রিয় আর চাঁদাবাজি লুটপাট করেছে তা তারেক রহমান জানেন।লুটপাটকারীরা ভালো হয়ে যান। সব তারেক রহমান জানেন। আপনারা ছাড় পাবেন না। আমরা চাই না আর কোন গডফাদারের জন্ম হোক, এই জেলায় সেভেন, ফাইভ মার্ডার হয়েছে। আমরা চাইনা আর কোন অপরাধ হোক, আর কোন গডফাদারের জন্ম হোক।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি স্কুল মাঠে আওয়ামীলীগ ও তার দোসরদের সন্ত্রাস, নৈরাজ্য ও হানাহানির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ৫ আগস্টের পরেও ওই আওয়ামীলীগের কিছু দোসর আমাদের মাঝে লুকিয়ে আছে। অনেকের নামে মামলা হচ্ছে, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। আমরা এই সমাবেশ থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটেরা, আমাদের যারা বাড়ি থাকতে দেয়নি, মা বোনকে শান্তি দেয়নি তাদের বিচার এই মাটিতেই করতে হবে। আওয়ামী দোসররা এই বাংলার মানুষকে খুবলে খুবলে খেয়েছে। তারা সিভিল প্রশাসন, আইনের শাসন, বিচার বিভাগ, সংবিধানকে ধ্বংস করেছে। এইগুলো সংস্কার করতে হবে।

তিনি বলেন, এই দল আমাদের। এই দলকে জীবনের চেয়ে বেশী ভালোবেসেছি। রক্ত দিয়েছি, কারাবরণ করেছি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, দল আমাকে মূল্যায়ন করেছে এবং করবে। বিএনপি মানে জনগনের সরকার। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করে, মানুষ ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দব্য কিনতে পারে। সামাজিক সুরক্ষা থাকে, আইনের শাসন থাকে। নৃগোষ্ঠীর মানুষও অধিকার পায়।পতিত স্বৈরাচারের দোসরদের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদের এই সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা এই ছাত্রদের হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।