, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার  আড়াইহাজারে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড  মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন পরকীয়ায় বাঁধা দেওয়ায় গৃহবধুকে হত্যা, স্বামী পলাতক বিগত সময়ে এ দেশের মানুষকে বিনা মামলায় কারাবরণ করতে হয়েছে: এমপি কালাম রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম নিজ নিজ দপ্তরের দায়িত্বের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করলে উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব : ডিসি নাসিক ১৮ নং ওয়ার্ডে এক বাড়িতে পানির রিজার্ভ ট্যাংকে এডিস মশার লার্ভা; বাড়ির মালিককে জরিমানা

আড়াইহাজারে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আড়াইহাজার উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে পরিচালিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে আটক করা হয়েছে। এদের সবাইকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন মোবাইল কোর্ট।

অভিযানকালে আটক করা হয়, মাদক ব্যবসায়ী হাসিনা (৬০) তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া, আলম (৩৯), শফিকুল ইসলাম ওরফে ল্যাংড়া শফিক (৪৫)। এদের মধ্যে মাদকসেবী হিসেবে আটক করা হয় লিটন (২৪) ও বাবুল (৩৫)।

মঙ্গলবার (২২ এপ্রিল) জেলা প্রশাসনের একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান’র নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনায় অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস রেজিমেন্ট।

মোবাইল কোর্টে আটক ব্যক্তিদের মাদক রাখার দায়ে ও সেবনের অপরাধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এলাকাবাসীর দাবি, এসব চিহ্নিত ব্যক্তির কারণে দীর্ঘদিন ধরে রামচন্দ্রদী, গোপালদী এবং আশপাশের এলাকায় মাদকের বিস্তার ঘটছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং নিয়মিত গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।