মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংসদ আবুল কালাম’কে ফুলেল শুভেচছা জানালেন মৎসজীবী দলের নেতা মিজানুর রহমান বিএনপির কর্মী পরিচয়ে ৫০ টাকার বিনিময়ে ভুয়া ফ্যামেলি কার্ড ছাপিয়ে বিতরণ আড়াইহাজারে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে আটক সোনারগাঁয়ে প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল উদ্বোধন সোনারগাঁয়ে সুদের টাকার জন্য এ রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা পানির ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার সাংসদ আবুল কালাম’কে ফুলেল শুভেচছা জানালেন মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম’কে ফুলেল শুভেচছা জানালেন মোঃ  আক্তার হোসেন কুতুবপুরে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি  নির্বাচিত হয়ে শত ব্যস্ততার মাঝেও সেই শিশু মামুনকে ভুলে যাননি আল আমিন

আড়াইহাজারে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আড়াইহাজারে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ও স্থানীয়রা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি ছাত্রীকে চাপ প্রয়োগ করে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ দেখা যায়। সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে আটক করে বহিষ্কার ও বিচারের দাবিতে বিদ্যালয়ে বিক্ষোভ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

তবে অভিযুক্ত শিক্ষকের দাবি, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি মহল তার কাছ থেকে আগেই লক্ষাধিক টাকা আদায় করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, তিনি বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের কাছে ঘটনাটি জানতে পারেন এবং স্থানীয় ব্যক্তিত্বদের অবহিত করেন। পরে পুলিশ এসে শিক্ষককে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “অভিযুক্ত শিক্ষককে আটক করে হেফাজতে রাখা হয়েছে। তবে ভুক্তভোগী বা অন্য কারও কাছ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।