শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
অবরোধকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ,  আহত ১০ নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ  যেসব কোম্পানি জাহাজগুলোতে পণ্য মজুদ রেখেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নির্দেশ :নৌপরিবহন মন্ত্রী  দশ মামলায় জামিন, আর একটি হত্যা মামলায় আইভীকে ‘শ্যােন অ্যারেষ্ট’  নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার দ্রুততম সময়ের মধ্যে ভাঙাচোরা সড়ক মেরামত করে তোলা হবে নাসিক প্রশাসক  অটোচালক শাহাদাতের পাশে এমপি মান্নান, দিলেন নতুন অটোরিকশা  আড়াইহাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১

অবরোধকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ,  আহত ১০

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রপ্তানিমুখী একটি পোশাক কারখানার বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে দুপুর দুইটা পর্যন্ত। এ সময় যানজটে আটকে পড়া কয়েকটি যানবাহনেও ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।

বি ব্রাদার্স গার্মেন্টস কোম্পানি লিমিটেড নামে কারখানাটির মালিক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া।

পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা পুলিশ ও প্রশাসনের লোকজনের উপর চড়াও হয়ে ইট-পাটকেল মারতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষুব্দদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এর আগে সকালে গত মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে কারখানাটির ভেতরে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে তারা কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কটি অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম মহাসড়কটিতে।

শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, কারখানাটিতে অন্তত ১২০০ শ্রমিক রয়েছেন। তবে, গত মাসের বকেয়া রয়েছে ৭০ থেকে ৮০ জনের। বৃহস্পতিবার তাদের বকেয়া পরিশোধের কথা থাকলেও তা না পেয়ে বিক্ষুব্দ শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন।

তবে, কারখানাটির শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধের দাবি জানানোয় তাদের কয়েকদিন আগে মারধর করা হয় এবং চাকরিচ্যুত করারও হুমকি দেয়। তাছাড়া, সময়মতো বেতন পরিশোধ না করায় তারা আর্থিক সংকটেও ভুগছেন।

নাম প্রকাশ না করার শর্তে কারখানাটির দুʼজন শ্রমিক বলেন, তারা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করছিলেন। দুপুরে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করলে তারা ইট-পাটকেল মারতে শুরু করেন।

কাঁদানে গ্যাসে তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও দাবি করেন।

তবে, শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান বলেন, “মালিকপক্ষ আগামী মঙ্গলবারের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও তা মানেননি শ্রমিকরা। হঠাৎ তারা আরো বিক্ষুব্দ হয়ে ওঠেন এবং ইট-পাটকেল ছুড়তে থাকেন। পুলিশ-প্রশাসনের লোকজন প্রথমে কারখানার ভেতরে অবস্থান নেয় এবং পরে অতিরিক্ত ফোর্স নিয়ে টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়।”

এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তবে, এ বিষয়ে কথা বলতে ওয়েবসাইটে দেওয়া কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়ার মুঠোফোনের নম্বরটিতে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।