বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

অনেক সময় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের কঠিন হতে হয়: ডিসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেছেন, ছোটবেলা থেকে আমি প্রচুর বই পড়তাম। সেই সঙ্গে নিয়মিত পত্রিকা পড়া হতো। যা বিসিএস পরীক্ষায় আমার অনেক সহায়ক হয়েছিল। তোমরাও যদি ছোটবেলা থেকে এই দুটো অভ্যাস করো তাহলে এর সুফল কয়েকবছর পর হলেও পাবে।

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অডিটোরিয়ামে ক্যারিয়ার বিল্ড প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান। আরোও উপস্থিত ছিলেন, দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক হারুন অর-রশীদ চৌধুরী স্বপন, শিশির ঘোষ অমর ও বিমল চন্দ কর্মকার পল্টু প্রমূখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আমরা ইদানিং কিশোর গ্যাংয়ের কথা শুনি। এক কলেজ আরেক কলেজে হামলা করছে। তুমি যখন নিজের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা রাখো তাহলে তোমার দ্বারা কখনো নেতিবাচক কাজ করানো সম্ভব হবে না। আমি যখন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক হয়ে আসি তখন আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমার দ্বারা কারো যেনো ক্ষতি না হয়।

তিনি বলেন, জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা অনেক কঠিন একটি কাজ। কারণ অনেক সময় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের কঠিন হতে হয়। তারপরও আমি সবসময় সজাগ থাকি কখনো পেশাদারিত্বের বাহিরে কোনো কাজ করি কিনা।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন, আমরা চাই সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত থাকুক। কোনো অঅস্থাতেই যেনো এইসব প্রতিষ্ঠানে রাজনীতি ঢুকে না যায়। স্বৈরাচারি হাসিনার আমলে সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা দখল করে নিয়েছিল এবং স্বৈরতান্ত্রিকভাবে তা পরিচালিত হয়েছিল। জেলা প্রশাসকের নিকট অনুরোধ থাকবে সব প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ধারা চালু করতে হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।