মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ জনগণের মত আমিও দুর্ভোগের শিকার: কালাম অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম তেমনি সামনেও থাকবো: মোহাম্মদ আলী কাসেমীর ফ্যানপেজে অপপ্রচার রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ সাধারণ ভোটারদের থেকে আমরা ব্যাপক সমর্থন পাচ্ছি: মাকসুদ হোসেন আমরা সবাই এই দেশের নাগরিক, এই দেশের ভোটার, সংখ্যালঘু বলতে কিছু নেই: মান্নান হাসিনা সরকার কুড়ে কুড়ে খেয়ে দেশের রন্দে রন্দে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে: মামুন মাহমুদ আপনারা ইতোমধ্যেই কিছু খেলা খেলে ফেলেছেন, চূড়ান্ত খেলার অপেক্ষা করেন:মনির কাসেমী  খেজুর গাছই হলো ধানের শীষের প্রতীক: মাসুদুজ্জামান ধানের শীষের পক্ষে পাঠানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৩ সদস্য বিশিষ্ট নির্বাচনী পরিচালনা কেন্দ্র কমিটি গঠন

অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম তেমনি সামনেও থাকবো: মোহাম্মদ আলী

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ-৪ আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, “আমি আলীরটেক ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে শুনেছি, কেউ কেউ আমার হাতি মার্কার লোকদের হুমকি-ধামকি দিচ্ছে। আমিও বিএনপির কর্মী, ভয় পাবার লোক না। আমার কর্মীদের ভয় দেখিয়ে লাভও হবে না। কারও চোখ রাঙানীতে আমি ভয় পাই না। রাঙানীর উপরও রাঙানী রয়েছে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আলী বলেন, “আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে, এটা নিয়ে কারও আপত্তি থাকার কথা নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার ভোট প্রয়োগ করা প্রয়োজন। আপনারা সবাই পরিবার নিয়ে ভোট দেবেন। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম তেমনি সামনেও থাকবো।”

তিনি আরও বলেন, “গত ৫০ বছর যাবত আমি আপনাদের পাশে আছি। আমার ছবিটা দেখলে মনে হয় না কেউ আমাকে ফিরিয়ে দিবে। প্রতিটা ঘরে-ঘরেই আমার পছন্দের মানুষ রয়েছে। এই এলাকা থেকে হাতি মার্কা সবচেয়ে বেশি ভোট পাবে বলে আমি মনে করছি।”

এসময় উপস্থিত ছিলেন ত্রিধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান, মো. রহমত উল্লাহ, আব্দুল হাকিম, মোহাম্মদ আলী, নোয়াব মোল্লা, আল আমিন ইকবাল, আবুল হোসেন প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।