শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
দশ মামলায় জামিন, আর একটি হত্যা মামলায় আইভীকে ‘শ্যােন অ্যারেষ্ট’  নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার দ্রুততম সময়ের মধ্যে ভাঙাচোরা সড়ক মেরামত করে তোলা হবে নাসিক প্রশাসক  অটোচালক শাহাদাতের পাশে এমপি মান্নান, দিলেন নতুন অটোরিকশা  আড়াইহাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১ এনসিপির কেন্দ্রীয় সদস্য তনু’কে সাময়িক অব্যাহতি,কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সোনারগাঁয়ের মো. মোস্তাকুর রহমান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত  নবনিযুক্ত নাসিক প্রশাসকের সাথে সাবেক কাউন্সিলর সাদরিলের সাক্ষাৎ

অটোচালক শাহাদাতের পাশে এমপি মান্নান, দিলেন নতুন অটোরিকশা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের অটোরিকশাচালক শাহাদাত হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় এক বছর ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। দুর্ঘটনার পর থেকে তার চিকিৎসার খোঁজখবর নেওয়া, চিকিৎসা ব্যয় বহন এবং পরিবারের পাশে দাঁড়ান নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সে সময় তিনি আশ্বাস দিয়েছিলেন—শাহাদাত সুস্থ হয়ে উঠলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শাহাদাতের পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে একটি নতুন অটোরিকশা উপহার দেওয়া হয়। এমপি মান্নানের পক্ষে অটোরিকশার চাবি আনুষ্ঠানিকভাবে শাহাদাতের হাতে তুলে দেন তার রাজনৈতিক বিশেষ সহকারী ও সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা ও জাহের আলী, উপজেলা জাসাসের সভাপতি মো. আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মছলন্দপুর গ্রামের যুবসমাজ।

অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত শাহাদাত হোসেন বলেন, দুর্ঘটনার পর তিনি ও তার পরিবার চরম অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলেন। এমপি মান্নানের সহায়তায় চিকিৎসা নিতে পেরেছেন এবং এখন নতুন করে কাজ শুরু করার সুযোগ পেয়েছেন। এতে তার পরিবার নতুন আশার আলো দেখছে।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, এমপি মান্নান শুধু আশ্বাসেই সীমাবদ্ধ থাকেন না; মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।