নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকার সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে চানমারি এলাকা প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা যুবদলসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা “সবার সেরা পরিষদ, মুন্না-নয়ন পরিষদ”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক বলেন, কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এ কমিটির নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, “যাদের নেতৃত্বে অতীতে আন্দোলন-সংগ্রাম পরিচালিত হয়েছে, তাদের আবারও নেতৃত্বে পেয়ে নেতাকর্মীরা উজ্জীবিত। নারায়ণগঞ্জ যুবদল কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় জনগণের কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখবে।”
জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শন বাস্তবায়নে যুবদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। নতুন কমিটি দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজকে আরও বেশি সম্পৃক্ত করবে।” তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটিতে অতীতে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী নেতাকর্মীরাই স্থান পাবেন।”
সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানান এবং নতুন কমিটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব এবং সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেল, তারাব পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply