রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক ট্রাকচালককে হত্যা, আটক ১ সিদ্ধিরগঞ্জে পুরাতন মামলা প্রত্যাহার না করায় বিএনপি নেতার ভাইকে কুপিয়ে জখম  ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ১ জন গ্রেপ্তার  যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাবের টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে সোনারগাঁয়ে নিহত অটোচালক মমিনের পরিবারের পাশে এমপি মান্নান কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড যেন না থাকে, সে বিষয়ে থানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে: ডিসি ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা জমে উঠেছে চাষাড়া লিংক রোডের পাশে সবুজবাগ মাদ্রাসা মাঠে বিশাল গরু-ছাগলের হাট

ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ১ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আনোয়ার (৪৮)–কে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে তাকে আটক করে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়।

ঘটনাটি ফতুল্লা মডেল থানার পশ্চিম তল্লা এলাকার একটি ভাড়াটিয়া বাসায় ঘটে।

আটক আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতিত শিশুর পরিবার এবং অভিযুক্ত আনোয়ার একই বাসায় পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শিশুটির বাবা-মা গার্মেন্টসে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো শনিবার সকাল ৮টার দিকে তারা নিজ নিজ কর্মস্থলে চলে যান।

অভিযোগ অনুযায়ী, সকাল ১১টার দিকে মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে শিশুটির কক্ষে প্রবেশ করে আনোয়ার শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

শিশুটির মা জানান, ঈদের সময় আশপাশের বেশিরভাগ ভাড়াটিয়া গ্রামের বাড়িতে চলে যাওয়ায় বাসাটি প্রায় ফাঁকা ছিল। এ সুযোগেই এ ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন। সন্ধ্যায় কর্মস্থল থেকে ফিরে তিনি মেয়ের কাছ থেকে ঘটনার কথা জানতে পারেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, নির্যাতিত শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।