নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ- ৩ ( সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষ প্রতিককে নির্বাচিত করার লক্ষ্য নাসিক ৮নং ওয়ার্ড ধনকুন্ডা ও বারিপাড়া কেন্দ্র নির্বাচন পরিচালনার অস্থায়ী ক্যাপ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ২ নং ঢাকেশ্বরী এলাকায় ধনকুন্ডা ও বারিপাড়া কেন্দ্র নির্বাচন পরিচালনায় এ ক্যাম্প উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ধনকুন্ডা কেন্দ্র কমিটির আহবায়ক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূইয়া।
প্রধান অতিথি বক্তব্য মামুন মাহমুদ বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের নাগরিক অধিকার হরণ করেছে। হাসিনা সরকার কুড়ে কুড়ে খেয়ে দেশের রন্দে রন্দে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে। সেই দুর্নীতি থেকে বের করে এনে বাংলাদেশকে সুষম, উন্নত, সুন্দর একটি দেশে পরিণত করার জন্য অভিজ্ঞ সরকার প্রয়োজন। বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল, যারা চারবার ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। কিন্তু কখনো মানুষকে জিম্মি করে নাগরিকের অধিকার হরণ করেনি। নাগরিকদের চিকিৎসা, শিক্ষা ও কথা বলার অধিকার ফিরিয়ে দিয়ে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিএনপি সরকারের রয়েছে।
তিনি আরও বলেন, “গত ১৫–১৬ বছর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তারা রাষ্ট্রকে কুক্ষিগত করেছে। রাষ্ট্রের নাগরিকদেরকে শিক্ষা, সুচিকিৎসা ও ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। রাষ্ট্রের জিম্মি করে তারা অঢেল সম্পদের মালিক হয়েছে। তারা দুর্নীতি ও অপরাধ করতে করতে জনগণের রোষের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা এই অবস্থার থেকে পরিত্রাণ চাই। যারা অতীতে এই ধরনের জঘন্য কর্মকাণ্ড করেছে, তাদের বিচার চাই। ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়। এ ধরনের সরকার ব্যবস্থায় জনগণ চায় না। আমরা আশা করি, আগামীতে একটি দেশপ্রেমিক সরকার হবে, যারা দেশের মানুষকে জিম্মি করবে না এবং দেশের সম্পদ হরণ করবে না।”
বিএনপি বাংলাদেশের পরীক্ষিত রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি ইসলামের আদর্শ ও মূল্যবোধকে ধ্বংস করে নাই। কখনো ইসলাম, মসজিদ বা মাদ্রাসার ওপর আঘাত করে নাই। মানুষের নাগরিক অধিকার হরণ করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। তেমনই করেছেন বেগম খালেদা জিয়া। নিজে কোনো সম্পদ অর্জন করেননি। যারা দলের মধ্যে এ ধরনের অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং এমপিদের গ্রেপ্তার করাতে দেখেছি। বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। অতীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছেন, তাদের যোগ্য সন্তান তারেক রহমানও সেইভাবে দেশ পরিচালনা করবেন।”
আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, “নারায়ণগঞ্জের তিন আসনে আমাদের দল আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষ দিয়েছে। গত ১৮ বছর ধরে আপনারা ধানের শীষে ভোট দিতে পারেননি। এবার ইনশাল্লাহ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করানো হবে। আপনারা কেন্দ্রে গিয়ে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট দিলে এই ভোট তারেক রহমান সাহেব পাবে। আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি গ্রহণ করবে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আপনারা সন্তানদের চাকরি, নিরাপদ ব্যবসা-বাণিজ্য, চাঁদাবাজিমুক্ত সমাজ ব্যবস্থা এবং নির্ভয়ে কথা বলার সুযোগ পাবেন।