নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেওয়ান আরজু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেওয়ান আরজুর বসতঘরে তল্লাশি চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর মো. সেলিম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার দেওয়ান আরজু জামপুর ইউনিয়নের আমবাগ এলাকার মৃত দেওয়ান বিল্লালের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দেওয়ান আরজুর বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় আগের তিনটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের একটি এবং ২০২৬ সালের দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।