নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১-কেজি গাঁজাসহ সমতা বেগম (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটের সময় সোনারগাঁ উপজেলার নুনেরটেক এলাকায় আসামির বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি, সমতা বেগম (৪৫), নুনেরটেক গুচ্ছগ্রাম এলাকার শুক্কুর আলীর স্ত্রী।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নবী হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১-কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক সহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।