নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ আঃ সামাদ (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৭টার সময় সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাটহাট্রা গ্রামে জনৈক কাজেম সাহেবের তিন তলা ভবনের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি, মোঃ আব্দুস সামাদ (৪৩) তিনি মোঃ ইয়াছিনের ছেলে। তার স্থায়ী ঠিকানা পূর্ব সোনাপুর এলাকা হলেও তিনি বর্তমানে আলী হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তার বাসা মোশারফ হোসেন স্কুলের সামনে অবস্থিত।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।