নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে সোনারগাঁ থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত মোছাঃ ছালেহা (৩২), নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের মো. আল আমিনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বরদী এলাকায় পলাতক আসামি মো. আল আমিন (৪০) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ছালেহার শয়নকক্ষের খাটের ওপর থাকা তোষকের নিচ থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আল আমিন পালিয়ে যান।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ছালেহা এবং পলাতক আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।