নিউজ ২৪ নারায়ণগঞ্জ
শারদীয় দুর্গোৎসব–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া উপহার তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাতসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপহার বিতরণকালে শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উৎসবকে আনন্দমুখর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ করে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দ ও শান্তির বার্তা বয়ে আনবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।