নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ মাদক মামলায় একজন, ওয়ারেন্টভুক্ত একজন, বৈষম্যবিরোধী মামলায় একজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, দস্যুতা মামলায় একজন এবং মাদকসেবী ১১ জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ মাদক মামলায় মোঃ আমিন (২৩)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় মোঃ বাপ্পী (২১), দস্যুতা মামলায় মোঃ দেলোয়ার হোসেন (৩০), বৈষম্যবিরোধী মামলায় মোঃ জনি (৩৫) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মনিরুল ইসলাম ওরফে মুন্না (৩০)কে গ্রেপ্তার করা হয়।
অভিযানে মাদকসেবী হিসেবে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মোঃ আমিরুল (২৪), মির্জা ফকরুল (১৮), রোমান মিয়া (৩০), মোঃ ইলিয়াছ (২৫), মোঃ নাছির (৩৮), রাশেদুল ইসলাম (২০), হাসান খন্দকার (১৯), ইয়াছিন মিয়া (২৪), আরাফাত (২০), জোবায়ের (২০) ও মাসুম (৩৮)।
অভিযানে গ্রেপ্তার মোট ১৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।