নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছয় বোতল কেরু মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী ১৬ জন, মাদক মামলার আসামি দুজন এবং ওয়ারেন্টভুক্ত একজন রয়েছেন।
গ্রেপ্তার মাদকসেবীরা হলেন—মো. শামীম (৪২), মো. বিল্লাল সরকার (২৭), মো. আবুল কায়েস (২৮), মো. ইশ্রাফিল (৫৫), মো. সজিব (৩৮), মো. মারুফ হোসেন (২২), মো. রহমত উল্লাহ রবিন (৩৮), মো. আলাউদ্দিন ওরফে আলাব উদ্দিন (৪২), মো. আমির হোসেন (৪৭), মো. জহির মিয়া (৩৪), মো. আরিফ হোসেন (৩২), সজিব (২৩), শাহ জালাল (২০), শাহ পরান (৩৭), রকি (২৪) ও আশিক এলাহি (২২)।
এ ছাড়া মাদক মামলায় মো. সুমন মিয়া (১৯) ও মো. সিয়াম হোসেন (২০) এবং ওয়ারেন্টভুক্ত আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনের পাশাপাশি সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।