নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ জন মাদকসেবী,একজন চোর,সন্দেহজনক দুইজন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
এর আগে মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।