
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে মিছিল নিয়ে অংশ নিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা কে. এম. মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন।
মিছিলটি সমাবেশস্থলে পৌঁছালে নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং আয়োজিত কর্মসূচিতে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে কর্মসূচিকে ঘিরে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া, যুবদল নেতা কাজী নূর আলম, ফারহান আহমেদ রুবেল, মাইনুল হোসেন, সুমন ভূইয়া, গাজী শফিকুল ইসলাম মিন্টু, সোহেল, হানিফ বেপারী, মো. মালি, শাহ-আলম, সেলিম, জসিম, মোক্তার হোসেন, হানিফ ও আলমগীর হোসেনসহ সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।